পরাগায়নের বিচিত্র জগৎ
আমরা কী জানি কত রকমের প্রাণী ফুলের পরাগায়নে সাহায্য করে? ছোট পশু, পাখি, প্রজাপতি, পিঁপড়া, মথ, মৌমাছি এবং বোলতা পরাগায়নে ভুমিকা রাখে। তবে বর্তমান প্রবন্ধে আমি ছোট পশমযুক্ত ও আঁশযুক্ত প্রাণী পরাগায়নে কি ধরনের ভুমিকা রাখে তা নিয়ে আলোচনা করবো।
দক্ষিণ আফ্রিকায় প্রাক-ভোরের ছায়ায় ফিনবোসের শান্ত ঝোপঝাড়ে একটি ছোট পশমযুক্ত প্রাণী পাতার আবর্জনার মধ্য দিয়ে ছুটে বেড়াচ্ছে। এটি কোনও শিকারী প্রাণী নয়, বা মৃতদেহ ভক্ষণকারি প্রাণীও নয়।
শিরভূমির কাটাযুক্ত ইঁদুর যখন তার থুতনি দিয়ে মাটির স্তরে লুকিয়ে থাকা একটি বিবর্ণ বাদামী ফুলের মধ্যে চাপ দেয়, তখন এটি থেরোফিলি নামে পরিচিত জৈব নাটকের একটি অপরিহার্য নায়ক হয়ে ওঠে। অর্থাৎ উড়তে পারে না এমন স্তন্যপায়ী প্রাণীদের দ্বারা উদ্ভিদের পরাগায়ন সম্পন্ন হওয়ার ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা রাখছে।
জীববৈচিত্র্যের উপর বিশ্বব্যাপী আলোচনা প্রায়শই মৌমাছির দুর্দশাকে ঘিরে আবর্তিত হয়। বাস্তবে পরাগায়নকারীদের একটি লুকানো গুরুত্বপূর্ণ দল রয়েছে। এ দল সম্পর্কে জানতে হলে মাদাগাস্কারের বনের লেমুর থেকে শুরু করে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জের গেকো প্রাণীকে জানতে হবে।
লক্ষ লক্ষ বছর ধরে তারা নীরবে আমাদের বাস্তুতন্ত্রকে ইঞ্জিনিয়ারিং করে আসছে। এই বৈচিত্র্যময় দলটি ফুল প্রস্তুতকারি উদ্ভিদ জগতের আনুমানিক শতকরা ৮০ ভাগ ক্ষেত্রে প্রজননে সাহায্য করে। ফরে তারা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার একটি উল্লেখযোগ্য অংশের জন্য গুরুত্বপূর্ণ অংশিদার।
আকর্ষণের গোপনীয়তা: কেন কিছু ফুল বিয়ারের মতো গন্ধ ছড়ায়
থেরোফিলি বুঝতে হলে প্রথমেই ফুলের ঐতিহ্যবাহী চিত্রটি বাদ দিতে হবে। স্তন্যপায়ী প্রাণীদের দ্বারা পরাগায়নের জন্য বিবর্তিত উদ্ভিদগুলি প্রাণবন্ত পাপড়ি বা মিষ্টি সুগন্ধির উপর শক্তির অপচয় করে না। তার পরিবর্তে তারা স্তন্যপায়ী প্রাণীর ঘ্রানেন্দ্রিয়কে উত্তেজিত করার পন্থা আবলম্বন করে, যাকে উদ্ভিদবিদরা "ফ্লোরাল সিনড্রোম" বলে থাকেন।
বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী উড়তে জানেনা। তারা নিশাচর এবং তাদের ঘ্রাণশক্তি অত্যন্ত উন্নত কিন্তু রঙিন ফুলের জন্য তাদের কোন মোহ নেই। এ কারণেই থেরোফিলাস ফুলগুলি প্রায়শই রহস্যময় আবরণে ঢাকা থাকে। এ ধরনের ফুলগুলি মাটির কাছে বা ঘন পাতার ভিতরে লুকিয়ে থাকে এবং এদের রং হয় ঘন বাদামী, ক্রিম বা গাঢ় বার্গান্ডি রঙের মতো।
উল্লেখিত ফুলগুলোর সবচেয়ে আকর্ষণীয় অভিযোজন হলো সুগন্ধ বা দুর্ঘন্ধ ছড়ানো। এই ফুলগুলি প্রায়শই অ্যালিফ্যাটিক কিটোন এবং সালফার যৌগ দ্বারা উৎপাদিত দুর্ঘন্ধ, গাঁজলাযুক্ত বা টক গন্ধ নির্গত করে। দুর্ঘন্ধ ছড়িয়ে পরাগায়নকারিকে যারা আকর্ষণ করে তাদেরকে সম্পর্কে জানতে ফুলের রং ও প্রজাপতি/মথ নিয়ে লেখাটি পড়তে পারেন।
এই ধরনের সুগন্ধ/দুর্ঘন্ধ গাঁজাইয়া ওঠা ফল বা ছত্রাকের গন্ধের অনুরূপ। ফলে ছোট স্তন্যপায়ী প্রাণীরা মনে করে তাদের খাদ্যের উৎস কাছাকাছি। অধিকন্তু স্তন্যপায়ী প্রাণীরা ভারী এবং প্রায়শই খাবার খাওয়ার সময় সাথে রুক্ষ হয়। তাই এই ফুলগুলি গঠনগতভাবে শক্তিশালী, কাঠের মতো শক্ত ব্র্যাক্ট, আয়তনের বড় এবং অধিক পরিমাণে মধু থাকে যা স্তন্যপায়ী প্রাণীর উচ্চ বিপাকীয় চাহিদা পূরণ করে।
স্তন্যপায়ি প্রাণী দ্বারা পরাগায়ন
সব ধরনের স্তন্যপায়ি প্রাণী পরাগায়নের সাথে সম্পর্কিত নয়। পৃথিবীর নানান প্রান্তে বিশেষ কয়েকটি ছোট স্তন্যপায়ি প্রাণী পরগায়নে সাহায্য করে থাকে। বিষয়টি নিয়ে নিম্নে আলোচনা করা হলো-
রাতের অতিথি ইঁদুর: মাটি কাটায় বিশেষজ্ঞ
দক্ষিণ আফ্রিকার কেপ ফ্লোরিস্টিক অঞ্চলে ইঁদুর এবং প্রোটিয়া প্রজাতির মধ্যে সম্পর্ক বিবর্তনের ধারায় প্রবাহমান। প্রোটিয়া হিউমিফ্লোরার (Protea humiflora) মতো প্রজাতিগুলি "জিওফ্লোরাস" ফুল উৎপন্ন করে। অর্থাৎ তারা পাতার ছাউনির নীচে ভূমি স্তরে ফোটে। আর ইঁদুর তা থেকে মধু খায়।
এই উদ্ভিদগুলির ফুলে বিচরনের জন্য আসে প্রধানত নেংটি ইঁদুর, ইঁদুর এবং শ্রুরা (প্রোটিয়াদের পরাগায়নকারি)। ইঁদুর যখন চটচটে ঘন নেকটার (মধু) চাটে, তখন পরাগরেণু তার পশম এবং গোঁফের সাথে লেগে যায়। প্রাণীটি যখন পরবর্তী উদ্ভিদে যায় মধু খেতে, তখন ঐ সকল রেণু বহুল পরিমানে বহন করে নিয়ে যায়। এটা এক ধরনের অগোছালো পরাগায়ন, তবে অত্যন্ত কার্যকরি।
মার্সুপিয়াল: অস্ট্রেলিয়ার মধু বিশেষজ্ঞ
ভারত মহাসাগর জুড়ে, অস্ট্রেলিয়ার অনন্য বিবর্তনীয় ইতিহাস বিশ্বের সবচেয়ে বিশেষায়িত স্তন্যপায়ী পরাগায়নকারি তৈরি করেছে।
হানি পসাম (টারসিপেস রোস্ট্র্যাটাস)
এই ক্ষুদ্র মার্সুপিয়ালটি কয়েকটি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে অন্যতম যারা উড়তে পারে না। এরা বাধ্যতামূলকভাবে মধুপায়ি। এর নাক লম্বাটে এবং এর জিহ্বার ডগা সূক্ষ্ম ব্রিস্টলের ব্রাশ দিয়ে তৈরি। ফলে এরা প্রায় মধুখেকো পাখিদের মতোই অভিযোজিত।
সুগার গ্লাইডার (Petaurus breviceps)
গ্লাইডাররা আকাশে গ্লাইডিং এর জন্য বিখ্যাত হলেও তারা ব্যাংকসিয়া প্রজাতির মতো একটি নতুন উদ্ভিদ প্রজাতির উল্লেখযোগ্য পরাগায়নকারী। উঁচু মগডালের ফুল থেকে এরা মধু সংগ্রহের সময় তাদের ঘন, নরম পশম পরাগ রেণু বহনের জন্য জৈবিক "ভেলক্রো" (ছোট ছোট হুক ও লুপ সিস্টেমের মাধ্যমে দুটি কাপড়কে জোড়া লাগানোর এক ধরনের গিঁট) হিসেবে কাজ করে।
প্রাইমেটস: বনের দৈত্যরা
মাদাগাস্কারের বনে পরাগায়ন বৃহত্তর পরিসরে ঘটে থাকে। কালো-সাদা রাফড লিমুর (Varecia variegata) বিশ্বের বৃহত্তম পরাগায়নকারীর খেতাব ধারণকারি প্রাণী। এই প্রাইমেটদের ট্র্যাভেলার্স পাম গাছের (Ravenala madagascariensis) সাথে একটি অনন্য সম্পর্ক রয়েছে.
পামের ফুলগুলো কাঠের মতো শক্ত ব্র্যাক্ট দিয়ে আবৃত থাকে। ফলে ছোট প্রাণীরা এখান থেকে মধু খেতে পারে না। তবে লিমুর তার দক্ষ হাত দিয়ে ব্র্যাক্টগুলিকে আলাদা করে টেনে নেয় এবং তার লম্বা থুতনি ও জিহ্বার সাহায্যে মধু পান করে।
নেকটার/মধু সংগ্রহের সময় লিমুরের মুখে হলুদ পরাগরেণু লেগে যায়। যেহেতু লিমুররা বনের মধ্যে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করে এবং অন্য গাছের ফুলের মধু খায়, তাই তারা পরপরাগায়নে বিশেষ অবদান রাখে। এর ধরনের কার্যাদির ফলে মাদাগাস্কারের রেইনফরেস্ট সুন্দরভাবে রক্ষিত হচ্ছে।
ব্যতিক্রমি সরীসৃপ: দ্বীপ বিবর্তন
যদিও থেরোফিলি ঐতিহ্যগতভাবে স্তন্যপায়ী প্রাণীদের বোঝায়। তবে উড়তে পারে না এমন পরাগায়নকারীদের গবেষণায় ব্যতিক্রমধর্মী সরীসৃপকে অন্তর্ভুক্ত করা উচিত। প্রত্যন্ত দ্বীপগুলিতে যেখানে স্তন্যপায়ী প্রাণী এবং মৌমাছি প্রায়শই অনুপস্থিত থাকে, সেখানে গেকো এবং স্কিনকের মতো টিকটিকি পরাগায়নকারী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
পরাগায়নকারি গেকো
যখন অন্য কোন পরাগায়নকারি নেই, তখন এই গেকো বাঁচিয়ে রাখছে দ্বীপের গাছপালাকে। উদাহরনস্বরূপ- সিশিলি দ্বীপে ব্রোঞ্জ গেকো গ্রীষ্মমন্ডলীয় ফুল বনে ঘন ঘন যাতায়াত করে। টিকটিকির ত্বক আঁশযুক্ত, তবুও পরাগরেণু তাদের আঠালো গলা এবং পেটে লেগে থাকে। এই ঘটনাটিকে বলা হয় সরোফিলি। প্রকৃতির এ এক অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতা।