কেন কিছু শিশু এবং বয়স্ক ব্যক্তি এমন সংক্রমণে অসুস্থ হয় বা মারা যায় যা সাধারণত প্রতিরোধযোগ্য বা চিকিৎসাযোগ্য?

Category: Health & Wellness | Tags: No tags

Author: Jatish Chandra Biswas | Published on: March 11, 2026, 9:32 a.m.


সবাই একরকমভাবে সংক্রমিত হয় না

উনিশ শতকে লুই পাস্তুর কর্তৃক প্রবর্তিত রোগের জীবাণু তত্ত্বটি ছিল জনপ্রিয় ও বিপ্লবী। খালি চোখে দেখা যায় না এমন অণুজীবগুলি মানুষকে অসুস্থ করে তুলতে পারে এই উপলব্ধি জনস্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক উন্নতি সাধন করে। যেমন- উন্নত স্বাস্থ্যবিধি প্রনয়ন, ভ্যাকসিন তৈরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল ওষুধ উৎপাদনকে উৎসাহিত করে। ফলে সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের বেঁচে থাকার কার  বেড়ে যায়। 

এই ধরনের উন্নতি সত্ত্বেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে, বিশেষত কিছু শিশু এবং বয়স্ক ব্যক্তিগণ সাধারণ প্রতিরোধযোগ্য বা চিকিৎসাযোগ্য সংক্রমণে অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। এটা ইঙ্গিত দেয় যে, শুধুমাত্র সংক্রামক রোগের জীবাণুর বিরুদ্ধে নজর দিলেই হবে না। এর সাথে আরো কিছু বিষয় রয়েছে যার কারনে মানুষ রোগাক্রান্ত হয়। 

                   

১৯৫০-এর দশকে কয়েকজন বিজ্ঞানী মানব দেহের অন্তর্নিহিত বৈশিষ্টের দিকে গুরুত্ব আরোপ করেন। বিশেষত যেসব ক্ষেত্রে আপাত নিরীহ জীবাণু রোগ সৃষ্টি করে। গবেষকরা তখন থেকে আবিষ্কার করেছেন যে, সংক্রমণের সংবেদনশীলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারকগুলির মধ্যে একটি হতে পারে একজন ব্যক্তির জিনগত বৈশিষ্ট

সংক্রমণ রহস্য এবং হোস্ট জিনোমিক্স

এক শতাব্দীরও বেশি সময় ধরে চিকিৎসাবিজ্ঞান ধরে নিয়েছিল যে, গুরুতর অসুস্থতা মূলত একটি জীবাণুর ভাইরুলেন্স (শক্তি) দ্বারা হয়। তবে জিন-লরেন্ট ক্যাসানোভা (২০২৬ সালের চিকিৎসা বিজ্ঞানে নেমার্স পুরস্কার বিজয়ী) এর মতো গবেষকরা প্রমাণ করেছেন যে, একক-জিন মিউটেশন না হলে জীবন-সংহারক সংক্রমণ ঘটতো না। এটি হলো রোগ প্রতিরোধ ব্যবস্থায়ে এক ধরনের লুকানো ত্রুটি। উদাহরনস্বরূপ-

জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতার ত্রুটি

কোন কোন ব্যক্তির ক্ষেত্রে বিরল মিউটেশন ঘটে। ফলে তাদের প্রতিরক্ষায় একটি নির্দিষ্ট ফাঁক থেকে যায়  যেমন, একটি শিশুর হারপিস সিমপ্লেক্স ব্যতীত প্রতিটি জীবাণুর জন্য একটি নিখুঁত রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে পারে। ফলে হারপিস সিমপ্লেক্স রক্ত-মস্তিষ্কের বাধা অতিক্রম করতে পারে এবং মারাত্মক এনসেফালাইটিস সৃষ্টি করতে পারে।

জেনেটিক মিউটেশন কেন নীরব রোগ প্রতিরোধ ব্যবস্থা অথবা বিস্ফোরক রোগ সৃষ্টি করে তার যুক্তি দুটি স্বতন্ত্র বৈজ্ঞানিক ফলাফল দ্বারা শ্রেণীবদ্ধ করা হয়েছে: লস-অফ-ফাংশন (LOF) এবং গেইন-অফ-ফাংশন (GOF)

দুর্বল হওয়ার যুক্তি: কার্যকারিতা হারানো (LOF)

মিউটেশন হলে অ্যালার্ম সিস্টেম এর একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক ভেঙে ফেলে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটিই হলো সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি (SCID) এর মূল যুক্তি।

এটি কীভাবে কাজ করে?

ইমিউন সিস্টেমকে একটি নিরাপত্তা দল হিসেবে ভাবুন। একটি LOF মিউটেশন হলো এমন একটি দলের মতো যার কোনও রেডিও যোগাযোগ ব্যবস্থা বা কোনও চোখ নেই সনাক্তকরণের জন্য। উদাহরণস্বরূপ, MyD88 বা IRAK4 জিনের মিউটেশন শরীরকে সাধারণ ব্যাকটেরিয়াকে অনুধাবন করতে বাধা দেয়। এ ধরনের মিউটেশনে আক্রান্ত একটি শিশুর রক্তে ব্যাপক ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে; কিন্তু তাদের শরীরে জ্বর দেখা দেয় না বা রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায় না। এ সমস্যা বলার জন্য মস্তিষ্ককে সংকেত দেয়ার সেন্সর অনুপস্থিত। ফলে জীবাণু অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে যতক্ষণ পর্যন্ত না শিশুটির মৃত্যু ঘটে।

হাইপার-রেসপন্সিভনেসের যুক্তি: কার্যকারিতা লাভ (GOF)

হাইপার-রেসপন্সিভ ইমিউনিটিতে মিউটেশন একটি প্রোটিনকে ON করে রাখে। শরীর সামান্য ঠান্ডা লাগাকে অস্তিত্বের হুমকি হিসেবে বিবেচনা করে।

এটি কীভাবে কাজ করে?

একটি দালানের অগ্নি নির্বাপক যন্ত্রের সাথে এই বিষয়টির তুলনা করা যেতে পারে। কোন রকমের ধোঁয়া দেখা দিলে সেন্সর ভবনের শক্তিশালি স্প্রিংকলারগুলিকে ট্রিগার করে। ফলে সারা ভবনে পানি থৈ থৈ করে। প্রতিবার মোমবাতি জ্বাললেই যদি এটা দেখা দেয় তবে এক সময় এ ধরনের ভবনে কোন লোকই বাস করতে চাইবে না। 

সাইটোকাইন স্টর্ম সিনড্রোমকে HLH (হিমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস) এর কারণ হিসেবে দায়ী করা হয়। PRF1 জিনে মিউটেশন হলে সক্রিয় রোগ প্রতিরোধক কোষগুলির কার্যক্রম থামানোর জন্য শরীর বাধা দিতে পারে না। কোষগুলি সাইটোকাইন বের করে দিতে থাকে যতক্ষন পর্যন্ত না লিভার, ফুসফুস এবং কিডনি বিকল হয়ে যায়

STAT1 বা STAT3 জিনের মিউটেশনের ফলে GOF পরিস্থিতি দেখা দিতে পারে। এক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থার গ্যাস প্যাডেল স্থবির হয়ে পড়ে। ফলে ছোটখাটো ছত্রাক বা ভাইরাল এক্সপোজার থেকেও ব্যাপক ও দ্রুত প্রদাহ দেখা দেয়।

টাইপ-১ ইন্টারফেরনের ঘাটতি

কোভিড-১৯ মহামারীর সময় এক বড় অগ্রগতিতে (যা ২০২৬ সালের গবেষণায় নিশ্চিত করা হয়েছে) দেখা গেছে যে, মৃদু ভাইরাসের কারণে মারা যাওয়া অনেক মানুষের বেলায় জিনগতভাবে ইন্টারফেরন তৈরি বা প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা ছিল না

অটো-অ্যান্টিবডি: বন্ধুত্বপূর্ণ আগুন সমস্যা

সাম্প্রতিক আবিষ্কারগুলি সনাক্ত করেছে যে, শতকরা প্রায় ১৫-২০ ভাগ ক্ষেত্রে ভাইরাল জনিত মৃত্যু (ইনফ্লোয়েঞ্জা এবং কোভিড-১৯ সহ) শুধুমাত্র ভাইরাসের কারণে হয়নি, বরং অটো-অ্যান্টিবডি দ্বারা ঘটেছিল

কী ঘটে: শরীর ভুল করে অ্যান্টিবডি তৈরি করে যা জীবাণুকে আক্রমণ করার পরিবর্তে তার নিজস্ব ইমিউন প্রোটিন (যেমন ইন্টারফেরন) আক্রমণ করে

বয়স এবং প্রাদুর্ভাব: বয়স বাড়ার সাথে সাথে এই বিশ্বাসঘাতক অ্যান্টিবডিগুলির সংখ্যা অনেক বেড়ে যায়। ফলে বয়স্করা জীবাণু সংক্রমণের প্রতি বেশি সংবেদনশীলতা প্রকাশ। পক্ষান্তরে অল্পবয়সীরা এগুলো সহজেই দূর করে দেয়।

শারীরবৃত্তীয় এবং গৌণ দুর্বলতা

জেনেটিক্সের বাইরে আপাত নিরাপদ জীবাণুগুলি প্রায়শই মারাত্মক হয়ে ওঠে যখন তারা এমন একটি শারীরবৃত্তীয় উপযোগী স্থান খুঁজে পায় যেখানে তাদের থাকার কথা নয়। কয়েকটি উদাহরণ নিম্নে দেয়া হলো-

স্বাস্থ্যবিধি অনুমান এবং রোগ প্রতিরোধ প্রশিক্ষণ

বর্তমানে হোস্টের প্রশিক্ষিত রোগ প্রতিরোধ ক্ষমতার উপর বেশি করে মনোযোগ দেওয়া হচ্ছে। কারো শৈশবকালের পরিবেশ যদি খুবই জীবাণুমুক্ত থাকে তাহলে তার রোগ প্রতিরোধ ব্যবস্থায় ত্রুটি থাকতে পারে। তাদের ইমিউন সিস্টেম ঠিকমতো বুঝতে পারে না যে, কোনটা মারাত্মক আর কোনটা নগণ্য সংক্রমন। যেমন, সাধারণ ঠান্ডার প্রতি অতিরিক্ত সংবেদনশীলতার কারণে সাইটোকাইন ঝড় হতে পারে। ফলে সাধারণ ঠান্ডা শরীরের যতটুক ক্ষতি করতে পারতো তার চেয়ে বেশি ক্ষতি হয়।

বর্তমানের সাফল্য: লক্ষ্যযুক্ত ভারসাম্য

বর্তমানে চিকিৎসকগণ উন্মুক্ত চিকিৎসা ব্যবস্থা থেকে সরে এসেছেন। এখন যা করা হচ্ছে তা হলো-

• LOF রোগীদের ক্ষেত্রে অনুপস্থিত সেন্সর "ইনস্টল" করার জন্য জিন থেরাপি ব্যবহার করা

• GOF রোগীদের ক্ষেত্রে সিগন্যালিং প্রোটিনগুলিকে লেগে না থাকতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার পরিমাণ কমাতে নির্ভুল ইনহিবিটর (যেমন JAK ইনহিবিটর) ব্যবহার করা

জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতা (IEIs) আমাদের শিখিয়েছে যে, প্রদাহের একটি গোল্ডিলক্স জোন রয়েছে- খুব কমও নয়, আবার খুব বেশিও নয়। যদি আপনার জেনেটিক্স আপনাকে সেই জোনের বাইরে রাখে তাহলে একটি সাধারণ জীবাণু একটি মারাত্মক অস্ত্র হয়ে উঠতে পারে। 

 

উপসংহার: চিকিৎসায় পরিবর্তন

হোস্টের ব্যর্থতা প্রায়শই মৃত্যুর কারণ হয়। বর্তমান চিকিৎসা হোস্ট-ডাইরেক্টেড থেরাপি (HDT) এর দিকে ঝুঁকছে। কেবল আরো অ্যান্টিবায়োটিক দেওয়ার পরিবর্তে ডাক্তাররা ব্যবহার শুরু করেছেন:

সিন্থেটিক ইন্টারফেরন: জিনগতভাবে দুর্বল ব্যক্তিদের "অনুপস্থিত সতর্কতা" প্রতিস্থাপন।

প্লাজমাফেরেসিস: বয়স্ক রোগীদের রক্ত ​​থেকে "বিশ্বাসঘাতক" অটো-অ্যান্টিবডিগুলিকে ফিল্টার করা।

সংক্রমণের ফলাফলের জন্য জিনগত পরিবর্তনের সবচেয়ে সুপরিচিত উদাহরণগুলির মধ্যে একটি হলো তীব্র সম্মিলিত ইমিউনোডেফিসিয়েন্সি (SCID)। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত এ ধরনের ব্যক্তিদের একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা থাকে না। এক ডজনেরও বেশি জিনের মিউটেশনের সাথে এটি যুক্ত। চিকিৎসা না করা হলে সাধারণত দুই বছর বয়সের আগেই মৃত্যু ঘটে।

কিছু কিছু মিউটেশন রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হ্রাস করে। তবে অন্যগুলি মানুষকে সংক্রমণের প্রতি অতি-প্রতিক্রিয়াশীল করে তুলতে পারে এবং মারাত্মক হতে পারে।